বিসমিল্লাহির রাহমানির রাহীম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি বিশ্ব জগতের সৃষ্টি ও পালনকর্তা |
“বিদ্যার্জন প্রত্যেক নর-নারীর জন্য ফরজ।”/আল হাদিস) আল হাদিসের আলোকে বলা যায় শিক্ষা মানব জীবনের উন্নয়নের একটি উপায় বা মাধ্যম। এ শিক্ষাই আমাদের সমাজকে সুশৃঙ্খল করে তোলে।বর্তমানে আধুনিক শিক্ষার ব্যাপক বিস্তারের ক্ষেত্রে শিক্ষার্থীর আন্তসন্তাকে বিকশিত করার দিকে বিশেষ গুরুত্বারোপ করা হচ্ছে। তাদের মাঝে মানবতাবোধ জাগ্রত করে। নিজের আত্মোপলব্ধিকে কাজে লাগিয়ে তাদের একটা অবস্থান গড়ে তোলাই শিক্ষার অন্যতম প্রধান উদেশ্য হওয়া প্রয়োজন।এক বিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম সোপান হল শিক্ষা। সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মুল্যবোধ সম্পন্ন সুনাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম,মানবতা ও নৈতিক মুল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।তাই আমাদের একসাথে কাজ করতে হবে।
মোঃ আছাদ রেজা
সভাপতি
এডহক কমিটি, নারান্দী উচ্চ বিদ্যালয়
পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
