কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানাধীন নারান্দী গ্রামে নারান্দী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্টিত। এটি ১৯৪০ সালে প্রতিষ্টিত হয়েছে। বিদ্যালয়টির খেলার মাঠ, পৃথক পাঠাগার, বিজ্ঞানাগার, কম্পিউটার রুম, ছাত্রীদের কমন-রুম, পুরুষ ও মহিলা শিক্ষকদের জন্য পৃথক পৃথক টয়লেট, গভীর নলকুপ সহ সুপেয় পানীয় জলের ব্যবস্থা, নামাজের জন্য মসজিদ, বিদ্যুৎ সংযােগসহ আধুনিক ব্যবস্থার সবকিছু বিদ্যমান।
বর্তমান যাতায়াত ব্যবস্থা ভাল হওয়ায় এবং নতুন অনেক সমমানের প্রতিষ্ঠান সৃষ্টি হওয়াতে ছাত্রাবাসের দরকার হচ্ছে না। বর্তমানে সরকারী আর্থিক অনুদানে একটি একতলা এ্যাকাডেমিক ভবন আছে। যুগ যুগ ধরে প্রতিষ্ঠান টি অত্র অঞ্চলের শিক্ষা প্রদানের গুরুদায়িত্ব বহন করে চলেছে।
পড়াশুনার পাশা পাশি বিভিন্ন জাতীয় অনুষ্ঠানসহ আন্ত:বিদ্যালয় খেলাধুলায় অংশগ্রহণ এবং ভাল ফলাফল প্রতি বছর বিদ্যালয়টি অর্জন করে আসছে। বিদ্যালয়টিতে বয়স্কাউট ও গালর্সগাইড কার্যক্রম নিয়মিত চালু আছে। দীর্ঘ পথ পরিক্রমায় এই শিক্ষায়তন থেকে শিক্ষা গ্রহণ করে অগণিত ডাক্তার, ইঞ্চিনিয়ার, উকিল, সাংবাদিক, শিক্ষক, সরকারী কর্মচারী ও সমাজ সেবক হয়েছে।
